আজ রাত থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী

আজ রাত থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের বেধে দেয়া সময় আজ রাত ১২টায় শেষ হচ্ছে । রাত থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। আইনের আওতায় আনা হবে গডফাদারদের।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অভিযান শুরুর বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আন্ত:মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলার বৈঠক শেষে উপদেষ্টা বলেন, হাতিয়ার কালেকশনে (অস্ত্র উদ্ধারে) এই অভিযান চলবে। অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা দায়েরও করা হবে।সুনির্দিষ্টভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় কিভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে ব্যাপারেও প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা ভালোভাবেই হবে, কোথাও কোনো সমস্যা হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ