আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে ভেসে ওঠা দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনে আত্রাই নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজনের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর এবং অপরজনের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ