নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’ ইস্যুতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এই বৈঠক শুরু হয় বলে জানা গেছে। এর আগে, গতকাল শুক্রবার সকালে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ছাত্রদের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা ফটকের তালা ভেঙে বের হয়ে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। দিবাগত রাত একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। শেষ পর্যন্ত প্রক্টর সাইফুদ্দীন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এ ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও ¯েøাগান দেন, ‘এই মুহ‚র্তে খবর এল, হল পলিটিকস নিষিদ্ধ হলো। পরে রাত তিনটার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।