ইসলামী ব‍্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‎দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের ঢাকা মোড়ে ইসলামী ব‍্যাংকের সামনে ইসলামী ব‍্যাংকে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব‍্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অযোগ্য ও অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যৌথ আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ী ও ব‍্যাংকের গ্রাহকদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‎বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।‎বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহবান জানান তারা।‎বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য অদক্ষ কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ