একযোগে ২৩০ বিচারককে বদলি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে একযোগে ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সমপর্যায়ের ৯৬ জন রয়েছেন।

আজ সোমবার এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বদলি হওয়া বিচারকদের আগামী তিন দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ