একুশের প্রথম প্রহরে বিরামপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা পরিষদ, বিরামপুর প্রেসক্লাবসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল বিরামপুর উপজেলা ও পৌর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এনসিপি’র পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোন পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এসময় রাজনৈতিক দল দুটির কোন নেতাকর্মীকেও শহীদ মিনারে দেখা যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন