কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের ধানখালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহŸায়ক মোঃ হারুন-অর-রশিদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহŸায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস প্রমুখ।