কক্সবাজারে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখো সংঘর্ষে বাপ্পি মলি­ক (৪৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক বলেন, মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্টান ছিলো। ওই অনুষ্টানের সাধারণ সম্পাদক ছিলো বাপ্পি মল্লিক। বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনার জন্য মোটরসাইকেল যোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিল।তার মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছালে কক্সবাজার মুখি যাত্রীবাহি হানিফ পরিবহণের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন। তিনি আরও বলেন, আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তিনি এম্বুলেন্সে মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।তিনি আরও বলেন, নিহত বাপ্পি মল্লিকের লাশ এখনও থানায় পৌছেনি। লাশ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ