এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
কলাপাড়া উপজেলায় দুলাভাই শাকিব ও তার শালী ফাতেমা আক্তার (২৫) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তারা গত ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাকিবের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। নিখোজ ফাতেমা আক্তার নীলগঞ্জ ইউনিয়নের ফাতেপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক গাজী’র মেয়ে। অপরদিকে শাকিবের বাড়ি নীলগঞ্জের দক্ষিণ দৌলতপুর। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম খাঁ। এ ঘটনায় শনিবার রাতে ফাতেমা আক্তারের মা শেফালী বেগম (৫৪)বাদি হয়ে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ