কলাপাড়ায় বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। রোববার উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার। লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রিপন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম গাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্যাদা, কলাপায়া উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ সজল বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভা আগে ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেন মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী। এ সময় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ