কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য টিয়াখালী টিলার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী মোঃ আক্কাস উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহŸায়ক মোঃ হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোঃ কবিরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোস্তাফিজুর রহমান, মোঃ শামীম মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ মশিউর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি) প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ