এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের রক্ষা করতে তিনি ঢাকার বিভিন্ন ফুটপাতে রাতযাপন করা হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
নিজের ব্যক্তিগত গাড়িতে করে গভীর রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষরা খোলা আকাশের নিচে শুয়ে থাকেন, সেখানেই তাদের গায়ে পরিয়ে দেন শীতবস্ত্র। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মানবিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এছাড়াও গত ১২ ডিসেম্বর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ তানজিল মীর। স্থানীয়দের মতে, তার এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর,যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল¬াহ, সদস্য হারুন মীর এবং মোঃ নয়ন মোল্লা।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ