কলাপাড়ায় সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা

কলাপাড়ায় সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মতবিনিময় সভা
কলাপাড়ায় সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মতবিনিময় সভা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া প্রতিনিধি :

 

কলাপাড়ায় সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ২ টায় কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর আলহাজ্ব হযরত মাও. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র আগমন ও জনসভা উপলক্ষে আজ  শনিবার সকালে কলাপাড়া শাখা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাও. মুফতি হাবিবুর রহমান হাওলাদার।

 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া উপজেলা সহ-সভাপতি অ্যাড. জেড. এম কাওছার, মুফতি মাও. নাঈমুল ইসলাম, সাধারন সম্পাদক মাও. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. আসাদুজ্জামান ইউসুফ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেন সিকদার ও পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়াসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ