এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ‘উপজেলা পানি কমিটি’ গঠন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলা অফিসার্স ক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মিলন কর্মকার রাজু। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিশনেট প্রকল্পের ফাইন্যান্স অফিসার নূর আলম। এ সময় উত্তরণ ফিশনেট প্রকল্পের এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান বলেন, উত্তরণ-এর পানি কমিটি একটি সামাজিক সংগঠন। ১৯৮০ সালে প্রথম পানি কমিটি গঠিত হয় এবং তখন থেকেই জলাবদ্ধতা নিরসনে আন্দোলন ও সরকারের সাথে পরামর্শ করে আসছে। তিনি পানি কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র উপস্থাপন করেন। পরে গঠনতন্ত্র অনুযায়ী আলাপ-আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত উপজেলা পানি কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি – ফোরকান হাওলাদার, সহ-সভাপতি নুরুনন্নাহার ও খলিল মোল্লা, সম্পাদক -রাহিমা আক্তার রূপা, যুগ্ম সম্পাদক মিনারা বেগম, সাংগঠনিক সম্পাদক লেচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আবু এমরান। এছাড়াও সাংবাদিক মিলন কর্মকার রাজু, অ্যাডভোকেট বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।