নিজস্ব প্রতিবেদক :
কাজী মাওলানা মো: আব্দুস সালাম। ছোটবেলা থেকেই লেখা-লেখির প্রতি নেশা তার। নজরুল-রবীন্দ্র কিংবা শরৎ-সুনীলের মত বিখ্যাত সারির সব গুণি লেখক ছাড়াও বিভিন্ন লেখকের প্রকাশিত গ্রন্থ-উপন্যাস পাঠ কিংবা পর্যালোচনার পাশাপাশি পুথিঁ পাঠেও যথেষ্ঠ পারদর্শী তিনি। লেখা-লেখি ও পড়াশোনার পাশাপাশি বাস্তবতাকে নিয়ে সংগ্রামী জীবন তার। ছাত্রজীবন-পরিবার কিংবা কর্মক্ষেত্রেও যথেষ্ঠ সংগ্রামী তিনি। তাইতো কঠিন বাস্তবতাকে উপলব্দি করেই তার প্রথম কাব্য গ্রন্থ“কাব্যকথায় বাস্তব”। গ্রন্থটি ২০২৫সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। যেখানে প্রকাশিত সবগুলো কবিতাতেই তারমত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বাস্তবতার ছাপ। যে কারনে প্রকাশেই ব্যপক সারা ফেলেছে সাম্প্রতিক প্রকাশিত এ কাব্যগ্রন্থটি। ফলে এক গ্রন্থেই মিলেছে তার একাধিক পুরস্কার। তার মধ্যে ‘আন্তর্জাতিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’ অন্যতম। আন্তর্জতিক ক্রিয়েটিভ আর্টস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের লিঙ্গুইস্টিক্স ইউনিট এ অ্যাওয়ার্ডের আয়োজন করেন। সেখানে তার প্রকাশিত “কাব্যকথায় বাস্তব” গ্রন্থটি পুরস্কারের জন্য মনোনীত হয় এবং তাকে “আন্তর্জাতিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ” প্রদান করে আন্তর্জাতিক ভাবে সম্মানিত করা হয়। এছাড়াও আরও একাধিক প্রতিষ্ঠান ও সংগঠন তাকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ