শাওন মিয়াজী :
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে বিষখালী নদীর শাখা চান্দের নদীর ভয়াবহ ভাঙনে কয়েকশ মিটার এলাকা হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে নদীর পানির প্রবাহ উত্তরমুখী হওয়ায় দুই তীরজুড়ে বসতবাড়ি, ফসলি জমি, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও গ্রামীণ সড়ক দ্রæত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোনাউটা ইউনুস হাওলাদার সড়কের পাশ দিয়েপ্রবাহিত চান্দের নদীর প্রায় দুই কিলোমিটারজুড়ে গত কয়েক বছর ধরে ভাঙন দেখা দিলেও চলতি বছর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েকটি বাড়ির আঙিনা ভেঙে পড়েছে, কবরস্থানের একাধিক কবর নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি স্কুল ও মাদ্রাসা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দা হারুন হাওলাদার, মালেক মুন্সি, হেমায়েত হাওলাদার ও খাদিজা বেগম বলেন, “চান্দের নদীর পানি বাড়লেই আমরা আতঙ্কে থাকি। প্রতিদিন ভাঙনের শব্দে ঘুম ভেঙে যায়। কবরস্থান ভেঙে যাচ্ছে-এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টের। অথচ এখনও টেকসই বাঁধ বা জিও-বøকের কোনো কাজ শুরু হয়নি।
গ্রামবাসীরা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জরুরি ভিত্তিতে টেকসই বেরিবাঁধ নির্মাণ, জিও-বøক স্থাপন এবং ভাঙনরোধে স্থায়ী প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা-দ্রæত ব্যবস্থা না নিলে পুরো এলাকার বড় অংশই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এদিকে এলাকাবাসী মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের জরুরি হস্তক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ