শাওন মিয়াজী :
ঝালকাঠির কাঠালিয়ায় নিজ পিতা মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পন করেছেন পিতা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫) কে আটক করেন ও মৃত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছেন। শনিবার (১৪ ফেব্রæয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। স¤প্রতি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা না পেলে বাবাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ উদ্দেশ্যে আমুয়া বাজার থেকে একটি দা কেনেন বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনার দিন রাতে মোটরসাইকেল কেনার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা বারেক খান। ঘটনার সময় তার স্ত্রী খুশি বেগমও ঘরে ঘুমিয়ে ছিলেন। পরবর্তীতে বারেক খান তার স্ত্রী খুশি বেগম ও কন্যা সন্তান জান্নাতিকে নিয়ে পাশের বাড়ি মিরাজ খানের বাড়ি নিয়ে গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত আনুমানিক ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বারেক খান ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিবেশী আলাউদ্দিন জানান, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মোটরসাইকেল কেনার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করত।
সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম। রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, স্ত্রী সন্তানের নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই হত্যাকান্ড ঘটিয়েছে বারেক খান প্রাথমিক জিজ্ঞাসা বাদে উঠে এসেছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ