কারণহীন ৩২ বার বদলি, ১৯ বছরের চাকরিতে একবারও থানার ওসি নন নিরু মিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী :
১৯ বছরের দীর্ঘ চাকুরী জীবনে কোন গুরুতর অভিযোগ ছাড়াই একের পর এক ৩২ বার বদলি এটাই কি একজন মেধাবী ও সৎ পুলিশ কর্মকর্তার পুরস্কার। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (পরিদর্শক) মোঃ নিরু মিয়াকে হঠাৎ সরিয়ে পুলিশ লাইনে নেওয়ার পর এমন প্রশ্ন তুলছে এলাকাবাসী।
কলাতিয়া ও হযরতপুর এলাকার দিনমজুর, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা একবাক্যে বলেন,নিরু মিয়ার মত ভালো পুলিশ অফিসার এই এলাকায় আর কোনো দিন আসবে কিনা জানিনা। ওনার জায়গা কেউ পূরণ করতে পারবে না। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জনসেবায় আস্থার প্রতীক ছিলেন নিরু মিয়া ২০২৪ সালের ১৫ অক্টোবর কলাতিয়া পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। মাদক, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান সাধারণ মানুষের আস্থা অর্জন করে। কিন্তু সেই আস্থার প্রতিদান মিললো না দীর্ঘদিন।
মেধা থাকা সত্তে¡ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নিরু মিয়া (ইচ-৮০০৬১১১১৭০) ২০০৫ সালে ২৭তম ব্যাচে আউটসাইট ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১১ সালে ইন্সপেক্টরশিপ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও, রাজনৈতিক পরিচয়ের অভিযোগে সময়মতো উঞঝ ও ইওঈ ট্রেনিংয়ে পাঠানো হয়নি বলে অভিযোগ রয়েছে। অবশেষে ২০১৬ সালে তিনি ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে পদোন্নতি পান। অথচ তাঁর সঙ্গে একই সময়ে পদোন্নতিপ্রাপ্ত অনেক কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময় ৩-৪টি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে অনেকে ওসি পদে বহাল আছেন।
রাজনৈতিক পরিচয়ের ছায়া, নীরব শাস্তি :
নিজ জেলা মাদারীপুরে ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে চলাফেরার কারণে নিরু মিয়াকে কর্মজীবনে নীরবভাবে শাস্তি দেওয়া হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। ভালো ফলাফল থাকা সত্তে¡ও তাঁকে কখনো থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। নির্বাচনের আগে ক্লোজ ’কেন এই বৈষম্য। ২০০৯ সালের জাতীয় নির্বাচনের সময় খুলনা পিটিসি,২০১৪ সালে রাজশাহীতে র‌্যাব- ৫ এ । ২০১৮ সালে নির্বাচনী তফসিল ঘোষণার পর ঢাকায় এক স্থান থেকে আরেক স্থানে বদলি প্রতিবারই নির্বাচন এলেই তাঁর কর্মস্থল বদলে গেছে। সর্বশেষ ২০২৪ সালে তিনি পটুয়াখালীর বাউফল থানার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র তিন ঘণ্টা আগে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং দীর্ঘ ছয় মাস ক্লোজ করে রাখা হয়। এলাকাবাসীর প্রশ্ন এখন পুলিশের ঊর্ধ্বতনদের দিকে কোন অপরাধে একজন সৎ মেধাবী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তাকে বারবার বদলি ও বঞ্চনার শিকার হতে হলো।
জনমনে নানা প্রশ্ন কার স্বার্থে এই বৈষম্য:
নিরু মিয়ার মতো কর্মকর্তারা যদি এমন পরিণতির শিকার হন। তাহলে পুলিশ বাহিনীতে ন্যায়বিচার কোথায়। এলাকাবাসীর দাবি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি তদন্ত করে নিরু মিয়ার সঙ্গে হওয়া দীর্ঘদিনের অবিচারের নায় বিচার করেন। নচেৎ জনসেবায় আস্থার প্রতীক এমন কর্মকর্তাদের হারাতে হারাতে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে এই হাহাকারই এখন কেরানীগঞ্জ থেকে পটুয়াখালী পর্যন্ত সাধারণ মানুষের মুখে মুখে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ