কুয়াকাটায় জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে কলাপাড়া ও কুুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইুয়াসীন সাদেক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রাণীপ্রেমীরা। অন্যদিকে দুপুরে কুুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে একই কর্মসূচির উদ্বোধন করেন কুুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। কর্মসূচির আওতায় কলাপাড়া ও কুুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে ধাপে ধাপে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ। সচেতনতা ও টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়। পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, মানুষের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে মালিকানাবিহীন প্রাণীদের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ