খাস জমি রক্ষার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জুয়েল(নীলফামারী)ঃ
সরকারি খাস জমি রক্ষার দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার নীলফামারী চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মানববন্ধন শেষে শতাধিক সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষর সংবলিত গণস্বাক্ষর ও স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দ্বারা অবৈধভাবে দখল, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে। এসব অনিয়মের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা বলেন, জয়ন্ত রায় (পিতা: ব্রোথনাথ রায়) গত ২১ ডিসেম্বর ২০২৫ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ৩০ ডিসেম্বর ২০২৫ ভূমি অফিসের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয় । তবে এখন পর্যন্ত চুড়ান্ত ভাবে দখলমুক্ত হয়নি। জানা যায়, জয়ন্ত রায় প্রায় চার বছর পূর্বে একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন, যা এখনো বহাল রয়েছে। নিজস্ব প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্তে¡ও তিনি সরকারি জমি দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও একই এলাকার মোঃ আফজাল হোসেন আনুমানিক ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেছেন, যেখানে বর্তমানে ৮টি দোকানঘর রয়েছে। শুধু তাই নয় এর বাইরেও তিনি অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ৫ জনের কাছে বিক্রি করেছেন, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তির অবৈধ হস্তান্তরের শামিল। মানববন্ধনে আরও বলা হয়, আফজাল হোসেন ওই এলাকায় সরকারি খাস জমিতে অবস্থিত একটি মসজিদ স্থানান্তর করে উক্ত জায়গাটি দখল করে অন্যের কাছে বিক্রি করেছেন। বক্তারা এ ঘটনাকে ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জনস্বার্থের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন। কর্মসূচি পরিচালনা ও সঞ্চালনা করেন নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি এবং পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান,নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সনাক নীলফামারীর সভাপতি আখতারুজ্জামান, গ্রীন ভয়েস নীলফামারী জেলার সমন্বয়ক শাকিল ইসলাম, রিতা মহিলা কল্যাণ সমিতির সভাপতি রিতা বেগম, লাভলী মহিলা কল্যাণ সমিতির সভাপতি লাভলী বেগম, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বৈশাখীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অর্ধশতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ