গাইবান্ধায় বাঁশঝাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বাঁশঝাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় বাঁশঝাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৮) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

স্থানীয়দের বরাত গিয়ে পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের  বকুল মিয়ার সাথে একই উপজেলার বাগদা গ্রামের লুৎফর রহমানের মেয়ে শাহানারার ৩০ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের দুই সন্তান আছে। হঠাৎ গতকাল রোববার রাতে স্বামী -স্ত্রীর মধ্য কলহ হয়। শাহানারা বেগম স্বামীর সাথে অভিমান করে বাড়ির পাশ্বে বাঁশ ঝাড়ে গলার সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। সকালে লোকজন দেখার পর পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরন করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, নিহতের পরিবারের লোকজন যেহেতু এখনও কোন অভিযোগ দেন নাই। এজন্য ময়না তদন্ত শেষে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ