গাইবান্ধায় শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে শরীরে পেট্রল ঢালার পর নিজে আগুন লাগিয়ে দেওয়ার পর পুরো শরীর ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাত ৩টার দিকে ঢাকায় হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন রায়হান। এ বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর/২৫ ইং দুপুর ১২টায় উপজেলার উত্তর ধোপাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে, রায়হান মিয়া(৩৫) নিজ বাড়ির ভিতর বারান্দায় নিজ শরীরে পেট্রোল ঢেলে ম্যচ দিয়ে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনা দেখে তার পিতা চাঁন মিয়া তার জামাতা সবুজ মিয়াকে ঢেকে বিষযটি জানায়,এবং সে দ্রæত ঘটনাস্থলে গিয়ে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন এর মধ্যেই তার শরীরের ৯৫%অংশ পুরে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, রায়হান ২ সন্তানের জনক অন্য কোন মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত হয়। এ বিষয়ে তার স্ত্রী আদুরী বেগম জানতে পেরে স্বামীর সাথে অভিমান করে ১ মাস পূর্বে পিত্রালয়ে চলে যায়। এরপর থেকে বাড়িতে পিতা-পুত্রের মধ্যে শাষন-গর্জন হলে এরই জের ধরেই সে উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে আগুনে ঝলসানো অবস্থায় রায়হানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ