গোপালগঞ্জের জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিসা আক্তার দিনা(গোপালগঞ্জ):
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) কে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাব(জিপিসি)’র সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সভাপতি মোজহারুল হক (বাবলু)’র সভাপতিত্বে এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহিন, সাংবাদিক আহমদ আলী খান, আনিচুল ইসলাম (জার্মান), কে এম সাইফুর রহমান, রনী আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সকল সদস্যদের প্রশংসা করে বলেন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের এজন্যই ধন্যবাদ জানাই যে, গোপালগঞ্জ থেকে নেতিবাচক সকল প্রকার সংবাদ বর্জন করেছে। পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কে বাংলাদেশের সামনে একটি আদর্শ সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছে। আমি গোপালগঞ্জের এ সকল সাংবাদিকদের দীর্ঘদিন স্মরণ রাখবো। পাশাপাশি গোপালগঞ্জের সকল প্রকার ইতিবাচক কার্যক্রমকে এগিয়ে নিতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ