শাহীন মুন্সী :
গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় আদর্শলিপি বেদে পল্লীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। এ ছাড়াও ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দিলশাদুল হক শিমুল’সহ বেদে পল্লীর বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আলোচনা পেশ করেন।
বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া, চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বেদে সমাজ দেশের আর দশটা সমাজ থেকে পিছিয়ে রয়েছে। তাদের ভিতরে সচেতনতা কম। এ জন্য বেদে পল্লীর বাচ্চারা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। এখন থেকে তারা যেন যথাসময়ে সব ধরণের টিকা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ