গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযান ৮ জন মাদক ব্যবসায়ী আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌরসভার কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ভোর ৫টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ টিমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, কাস্টমস এর সমন্বয়ে ট্রান্সপোর্ট টিম গঠন করে গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃতরা হল ১। আছমা বেগম (৫৫) ২। তানু (৪৫) ৩। চিরল (৫০) ৪। বিজলি (৫০) ৫। বুধি (৫০)। এরা প্রত্যেকে নিয়মিত মামলার আসামি। অপরদিকে মোবাইল কোর্ট মামলার আসামি ১। আরিফ (২৯),২। কাদির (৪৫), ৩। মরু (৪০) । আটককৃতদের কাছ থেকে বিভিন্ন পরিমাপের ইয়াবা, হেরোইন,গাঁজা,চোলাই মদ ও মাদক বিক্রির নগদ -৫৬,১৭৫/- টাকা উদ্ধার করা হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ