চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের গণজোয়ার জনসভায় নির্বাচনী বার্তা দিলেন এবিএম মোশাররফ হোসেন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া) ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে চাকামইয়া ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাকামইয়া ইউনিয়নে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের এবং চাকামইয়া ইউনিয়নে উন্নয়নের স্বার্থে ধানের শেষে ভোট দেওয়ার আহŸান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহŸায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার।
ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ মামুন সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ক্বারী, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ তালুকদার এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ