মো. জাফর ইকবাল(পাথরঘাটা) ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)কে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ও বরগুনা-২ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান।
গত ২৪ জুন শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন,নির্বাচনের আগে ডাকসু মাদকের আড্ডাখানা ছিল, বেশ্যাখানা ছিল। সেটাকে ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই দেশে সকল প্রকার অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তব্যটিকে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আখ্যা দিয়ে বিভিন্ন মহল প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পাথরঘাটা গোল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ মানুষ প্রতিবাদসভা করেন। পরদিন ২৬ জানুয়ারি সোমবার দুপুর ২টায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থীর অভিভাবক সোহানুর রহমান সোহান। এতে বক্তব্য রাখেন পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক জাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের সাবেক শিক্ষার্থী ইউনুস আলী রাহুল, পাথরঘাটা কলেজের শিক্ষার্থী রাজীব সরকার, মো. রাকিবসহ আরও অনেকে। বক্তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই বাংলাদেশ। সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা জামায়াত নেতা শামীম আহসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রæত তাকে আইনের আওতায় আনার আহŸান জানান। বক্তারা আরও বলেন, দ্রæত ব্যবস্থা নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
উল্লেখ্য, ডাকসু নিয়ে শামীম আহসানের এই বক্তব্য দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ তার বিচারের দাবিতে আন্দোলনে নামেন। পরে ২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ