জুলাই ঘোষণাপত্রে দেশের মানুষের আশার প্রতিফলন রয়েছে: রিজভী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাংক্ষার অনেকখানি প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জনগণের আকাংক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন ঘোষণার পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত মাসুমা বেগমের ছেলে আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে রিজভী বলেন, বিএনপি এই পরিবারের সঙ্গে সব সময় থাকবে। তিনি অভিযোগ করেন, দেশে জবাবদিহিতা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ছড়াচ্ছে নানা ধরনের গুজব। এদিকে, জাতীয় রাজনৈতিক সংলাপে নতুন দল এনসিপি যদি কোনো ক‚টনীতিকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেটিকে স্বাভাবিক বলেই উল্লেখ করেন রিজভী। তবে লুকোচুরি করে সাক্ষাৎ করার মাধ্যমে সংশয় কেন তৈরি করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল পরিবার এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ