শাওন মিয়াজী :
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমুয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর আয়োজনে শনিবার বিকেলে আমুয়া বিএনপি অফিসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া মোনাজাত পরিচলনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
দোয়া মোনাজাত শেষে রফিকুল ইসলাম জামাল এর নেতৃত্বে আমুয়া বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন, গণসংযোগ লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি, জালালুর রহমান আকন, সাংগঠনিক সম্পাদক আলিমুল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, আতিক জোমাদ্দার, আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদার, সাধারণ সম্পাদক আবদুল মন্নান তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।