শাওন মিয়াজী :
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলার আমুয়া ছোনাউটায় শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে ৫ দিন ব্যাপী উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী শততম গোসাই নবান্ন উৎসব-১৪৩২।
শতবর্ষী এই মহোৎসবে, বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল আশ্রম পরিদর্শন করেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতনীদের আগমন ঘটে, যায় কারণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় ধর্মপ্রাণ ভক্ত, সেবায়েত ও অতিথিদের মিলনমেলায়।
অনুষ্ঠানে ৫ দিন ব্যাপী কীর্তন গান পরিবেশন হয়, যেখানে ভক্তরা গান গেয়ে ঐশ্বরিক অনুভূতি লাভ করেন, এটি আশ্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভক্তির প্রকাশ ঘটায়। এছাড়াও র্যালি, আলোকসজ্জা, মোমবাতি জ্বালানো, নারিকেল চারা রোপন, ধর্মগ্রন্থ বিতরণসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে এবং অনুষ্ঠানকে ঘিরে মেলার আয়োজন হয়েছে যেখানে খাবার, কসমেটিকস, খেলনা সহ হরেক রকম স্টল বসেছে এবং শিশুদের জন্য নাগরদোলা ভূতের বাড়িসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ