ঝিনাইদহে পুলিশ উপপরিদর্শক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড ও ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ঝিনাইদহে পুলিশ উপপরিদর্শক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড ও ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ঝিনাইদহে পুলিশ উপপরিদর্শক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড ও ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন, ঝিনাইদহ

ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তৎকালীন ক্যাম্প  ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ড  ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত । রায়ে ৭ জনকে  খালাস দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় দেন।

মৃত্যু দন্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার নিমতলার আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, দক্ষিণ দৌলতদিয়া গ্রামের আক্কাস আলী ও ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ।

উল্লেখ যে, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এলে আরোহীরা পালিয়ে যায়। সেসময় দেখা যায় মোটরসাইকেলটি উপ-পরিদর্শক মিরাজুল ইসলামের। কিন্তু তখন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে ভেটেরিনারি কলেজের পাশের ডোবায় মিরাজুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ