মোঃসিফন মিয়া(লন্ডন থেকে):
লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি (ঞড়বিৎ ঐধসষবঃং ওহফবঢ়বহফবহঃং চধৎঃু) নামের এই দলটি স্থানীয় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাজনীতির অঙ্গীকার নিয়ে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।বুধবার (১৪ জানুয়ারি)সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের হ্যামলেটস এলাকার মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন মিসেস লিলিয়ান কলিন্স। তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি সব সময় জনগণের পাশে থাকবে। আমরা স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক ভিশন তুলে ধরেন। দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ বক্তব্যে দলের সাংগঠনিক কাঠামো ও কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের ট্রেজারার আলী হোসেন দিপু।অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুনভাবে দলে যোগদানকারী কাউন্সিলররা হলেন, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), কাউন্সিলর জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি) এবং কাউন্সিলর কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন)।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা ও সৈয়দ হাসান। বক্তারা স্থানীয় সমস্যা, আবাসন সংকট, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটির দীর্ঘদিনের দাবিগুলোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আনুষ্ঠানিকভাবে টাওয়ার হ্যামলেটসের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী যিনি ব্যারিস্টার জামি নামেই পরিচিত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়।এ সময় ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন, “আমি জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করতে চাই। টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরো হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।অনুষ্ঠানে সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শেষে দলের চেয়ার লিলিয়ান কলিন্স সারসংক্ষেপ বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। বিশ্লেষকদের মতে, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির এই আত্মপ্রকাশ স্থানীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ