টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আয়াকে কুপ্রস্তাবের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিসা আক্তার দিনা (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতি রাণী মন্ডল নামের এক আয়াকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। কুপ্রস্তাব দেওয়া ওই প্রধান শিক্ষকের নাম মৃনাল কান্তি ঢালী। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আয়াকে চাকরি থেকে বাদ দেয়াসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়েছেন।এঘটনায় বুধবার (২৩ অক্টোবর) প্রধান শিক্ষকের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ঐ বিদ্যালয়ের আয়া পদবীতে কর্মরত ইতি রাণী মন্ডল।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী একই বিদ্যালয়ের আয়ার স্বামীর কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ২ লক্ষ টাকা ফেরত দিলেও একাধিকবার সময় নিয়েও বাকি ৫০ হাজার টাকা ফেরত দেয়নি। পরে আয়ার স্বামী প্রধান শিক্ষককে টাকার জন্য চাপ দিলে ঐ আয়াকে কুপ্রস্তাব দেয়। তখন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আয়ার সাথে খারাপ ব্যবহার সহ বিদ্যালয়ের ভিতরে বিভিন্নভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে হয়রানি সহ্য করতে না পেরে আয়া প্রতিবাদ করলে চাকরি থেকে বাদ দেয়া সহ বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি দেয় প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী।
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়া বলেন, ২০২৪ সালে আড়াই লক্ষ টাকা আমার স্বামীর কাছ থেকে ধার নেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি। পরে আমার মেয়ের বিয়ের সময় ২ লক্ষ টাকা ফেরত দেয়ার পর শালিস বৈঠকে একাধিকবার সময় নিলেও বাকি ৫০ হাজার টাকা এখনো ফেরত দেয়নি। উল্টো আমাকে কুপ্রস্তাব দিয়েছে। রাজি না হওয়াতে চাকরি থেকে বাদ দেয়া সহ খারাপ ব্যবহার ও নানা রকম হুমকি ধামকি দিচ্ছে। দূর্নীতিবাজ ও চরিত্রহীন প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান তিনি।

তবে অভিযুক্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঐ আয়াকে আমার কক্ষেই ঢুকতে দেই না, তাই কুপ্রস্তাব দেয়ার প্রশ্নই আসে না। আর টাকার বিষয়টিও ভিত্তিহীন। আমাকে হেয় করতে এমন অভিযোগ দিয়েছে। সে নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কোন কাজ করতে চায় না। যে শিক্ষক তাকে কাজ করতে বলে তার নামেই বদনাম ছড়ায়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আমাদের কন্ঠ কে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ