ট্রাকের ধাক্কায় মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) সকালে ৮টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।

দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন