ডেমরা থানায় চলছে যাত্রাবাড়ী থানার কার্যক্রম

ডেমরা থানায় চলছে যাত্রাবাড়ী থানার কার্যক্রম
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ঢাকার যে কয়টি থানায় হামলা হয়েছিলো তার অন্যতম- যাত্রাবাড়ী থানা। অস্ত্র লুট করে পুড়িয়ে দেয়া হয় যাত্রাবাড়ী থানার পুরো ভবন। ৫ আগস্টের পর সারাদেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় ও ৯ আগস্ট রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়।

তবে যাত্রাবাড়ী থানার চিত্র ভিন্ন পুড়ে যাওয়া থানা ভবন মেরামতের কাজ চলছে। নেই কোনো পুলিশ সদস্য। নেই আনসার সদস্য। আছে উৎসুক জনতা। আর লুট ঠেকাতে কয়েকজন শিক্ষার্থী থানা পাহারা দিচ্ছেন। ডেমরা থানায় বসে চলছে যাত্রাবাড়ী থানার সীমিত পরিসর কার্যক্রম। ডিউটি অফিসার জানালেন, কোনরকম জোড়াতালি তাদের কাজ চলছে। চুরি ও হারানোর জিডি নিচ্ছেন তারা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ