নিজস্ব প্রতিবেদক :
ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতি ও মঠবাড়িয়া জাতীয়তাবাদী যুব ফোরামের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট এর পুরাতন ভবন অডিটরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি আ্যাড.মশিউর রহমানের সভাপতিত্বে এবং মঠবাড়িয়া জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক মো: এজাজুর রহমান ও মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ৩ আসনের নবনির্বাচিত সাংসদ আলহাজ¦ রুহুল আমিন দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো: রিফাত হোসেন। এছাড়াও ঢাকাস্থ মঠবাড়িয়ারর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ