হারুন-অর-রশিদ বাবু (রংপুর):
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের চোখে রংপুর’ শীর্ষক সেমিনার । রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরী মাঠে প্রাণবন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রংপুর সিটির বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরাই দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি। আধুনিক সমাজে চিন্তা ও জীবনধারার পরিবর্তনই উন্নত ভবিষ্যতের পথ খুলে দেয়। তিনি আরও বলেন, রংপুরের সার্বিক উন্নয়নে শিক্ষিত, সৎ এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে তরুণদের দায়িত্বশীল ভোটই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতের রংপুরকে ঢেলে সাজানোর জন্য তরুণদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সপেক্টর মিজানুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জান্নাতুল ফেরদৌস, অবসরপ্রাপ্ত পরিকল্পনা কর্মকর্তা ড. নিখিলেন্দ শংকর গুহ রায়, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, বিশিষ্ট সংগীতশিল্পী অজয় নাথ প্রমুখ। #