তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করা হবে: মীর স্নিগ্ধ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান, সিরাজগঞ্জ:
’২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহিদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) এর জমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) সিরাজগঞ্জে যাত্রা বিরতিকালে এক মতবিনিময় সভায় তিনি তার বক্তব্য বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে। ফ্যাসিস্ট হাসিনা একজন খুনি, তিনি আমার ভাই মীর মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে। ২০’হাজারের অধিক মানুষকে আহত ও পঙ্গু করেছেন। খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। হাসিনার গুম-খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি নেতা-কর্মীরা,বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি গুম,খুন হত্যার বিচার হবে।’
সোমবার সন্ধ্যায়, মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বগুড়া ও নাটোর সফর শেষে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া কাদাইয়ে অবস্থিত ছোঁয়ামনী গার্ডেন প্যালেস রিসোর্ট ও পার্কে যাত্রা বিরতির সময় কনফারেন্স কক্ষে জেলা বিএনপির আয়োজনে-এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শহীদ মুগ্ধর ভাই স¤প্রতি মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর এই প্রথম সিরাজগঞ্জে বিএনপি’ অঙ্গসংগঠন, স্কাউট সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যদের সাথে মতবিনিময় সভা এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ