মোঃ শাহ্ আলম মন্ডল, (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) ও আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
তিনি জানান, পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
মরদেহ সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।