দিনাজপুরে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) :
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম পরিবর্তনের দাবিতে দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বিরল উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে দুই উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল মিছিল বের করেন।
রাতে বিরল পৌর শহরের বাজার পয়েন্ট থেকে শুরু হওয়া মশাল মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
বিক্ষোভকারীরা জানান, জনগণের মনোনয়ন প্রত্যাশী এবং মাঠে সক্রিয় নেতাকে প্রার্থী হিসেবে দেওয়ার দাবি বারবার জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। তাই দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই আসনে প্রার্থী পরিবর্তনের জোর দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে, মিছিল চলাকালে নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন  স্লোগান দেন এবং দলের চেয়ারম্যান ও মহাসচিবের দৃষ্টি আকর্ষণের আহব্বান জানান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ