মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
উত্তরাঞ্চলে শীতের দাপট ক্রমেই বাড়তে শুরু করেছে। শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে বইছে শীতের আমেজ। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরবঙ্গ জুড়ে শীতের প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলে শীতের প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। রাত ও ভোরে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে দিনের বেলা রোদ থাকায় তাপমাত্রা সামান্য বাড়লেও সকালে শীতের অনুভূতি আরও প্রকট হবে। শীতের শুরুতেই নিম্ন আয়ের মানুষদের কষ্ট বাড়ছে। কর্মজীবী মানুষেরা ভোরে বের হওয়ার সময় শীত মোকাবিলায় আগেভাগেই গরম কাপড়ের ওপর নির্ভর করতে শুরু করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ