মোঃআসাদুজ্জামান :
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বরগুনার-২ আসনের সাবেক এমপি গোলাম সারওয়ার হিরু । সোমবার বেলা তিনটার দিকে বরগুনার পাথরঘাটা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে তার বাসার সামনেই দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। এসময় ঘটনাস্থলে জামায়াতের একটি মিছিল আসলে তারা হিরুকে উদ্ধার করে বাসায় পৌছে দেয়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত গোলাম সরোয়ার হিরু জানান, আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চার জন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি। পাথরঘাটা থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। এছাড়াও দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ