ধোবাউড়ায় ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

ধোবাউড়ায় ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
ধোবাউড়ায় ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

জানা যায়, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার সরাসরি উপস্থিত থেকে ওসি (তদন্ত) মোজাম্মেল হক এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ই এক্স-২ মডেলের পিকআপ ভ্যান আটক করা হয়। পিকআপে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল আইচ ভটকা (৭৫০ এমএল), ২৪ বোতল মেঘডয়েল নং-১ (৭৫০ এমএল) এবং ২২ বোতল এসি ব্ল্যাক (৭৫০ এমএল)সহ মোট ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার হানিফ শওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং চোরাকারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

আটকের ঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ