নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা:

চলতি ফাজিল পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থেকে নকলের দায়ে আট নারী শিক্ষার্থী সহ নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একজন শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৮ই নভেম্বর শনিবার বরগুনার আমতলী উপজেলার হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে মোট নয়জন ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে আটজন নারী।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনউজ্জামান খান নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে নকলের বিষয়টি তার নজরে আসলে তিনি ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। আর দায়িত্বে অবহেলার কারণে একজন শিক্ষিকাকে অব্যাহতি দেয়া হয়।
ঐ পরীক্ষা কেন্দ্রে আজ ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা চলছিল।মোট ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন নারী পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ