নড়িয়ায় স্কুল ভবন নির্মানে ধীরগতি ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সুমন(শরিয়তপুর):
নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের চরাঞ্চল বেষ্টিত নওপাড়া ৮৪ নং জেররাখি ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ১ জুন। ১ কোটি ৩২ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণের কথা থাকলেও ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবণের কাজ ধীরগতিতে চলছে। এখন পর্যন্ত ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ হয়েছে। কাজ শেষ না হওয়ায় বিদ্যালয়ের ২৮৪ জন কোমলমতি শিক্ষার্থীকে পুরনো টিনসেট শ্রেণিকক্ষে ক্লাস করতে হচ্ছে। এ শ্রেণিকক্ষগুলো বৃষ্টিতে পানি পড়ে ভিজে যায়, আর রোদে প্রচন্ড গরমে টিকেই থাকা কষ্টকর। শ্রেণিকক্ষ সংকটের কারণে কখনও কখনও অফিস কক্ষেও পাঠদান দিতে হচ্ছে শিক্ষকদের।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহফিজুল হক বলেন, আমাদের বিদ্যালয় চরাঞ্চল এলাকায় অবস্থিত। ২০২৩ সালের অর্থ বছরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়। এখনো ভবনের কাজ শেষ হয়নি। যদি দ্রæত কাজ শেষ করে হস্তান্তর করা হয়, তাহলে শিক্ষার পরিবেশ অনেক উন্নত হবে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন, ঠিকাদারের নাম সম্পর্কে তারা অবগত নন। শুধু জানেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির মুন্সি এই নির্মাণ কাজের সব দেখভাল করেন। তবে চেয়ারম্যান জাকির মুন্সিকে অফিসে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের ক্লাসে বৃষ্টিতে পানি পড়ে। গরমে থাকতে কষ্ট হয়। আমরা নতুন স্কুল ভবণ চাই।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আমি তিন মাস হলো এখানে যোগদান করেছি। বিদ্যালয়ের ছবি ও সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে। বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে স্থানীয়রা দ্রæত নির্মাণ কাজ শেষ করে ভবন হস্তান্তরের দাবি জানিয়েছেন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ ও উপযুক্ত পরিবেশে পাঠদান পায়। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ