নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিকরণের জন্য ট্রাকযোগে ভ্রাম্যমান সংগীত পরিবেশন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান ট্রাকটি নাচোল বাসস্ট্যান্ডের বিএম মার্কেটে পথসংগীত পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা শিল্পী মানি ও তার সঙ্গীরা এবং সংক্ষিপ্ত পথসভায় গণভোটে হ্যাঁ/ না এর বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। এদিন ভ্রাম্যমান সংগীতের গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সংগীত ও পথসভায় অংশগ্রহণ করে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ