নাচোলে দুই ছিনতাইকারী আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল  (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, গত ২০ জানুয়ারি হোটেলের সারাদিন খাদ্যসামগ্রী বিক্রির টাকা নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মুরদপুরে বাড়ি ফেরার সময় নাচোল খ. ম. সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় তাকে পিছন থেকে তিনজন ছিনতাইকারী পথরোধ করে এবং কিলঘুষি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। ওইসময় মুহিদুল ইসলাম চিৎকার করে তাদের ধাওয়া করে।

 

হোটেল মালিকের চিৎকারে মজিবুর রহমানের বাড়ির সামনে রাজফুড ক্যাসেলের কর্মচারীরা পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে আশরাফুল(৪২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দুরুলের ছেলে শফিকুল ইসলাম(৪৫)কে পাকড়াও করে গণধোলাই দিয়ে রাতেই নাচোল থানায় সোপর্দ করে। অন্যজন নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে সুবোল(২৬) পালিয়ে যায়।

 

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামীদেরকে ২১ জানুয়ারি জেলহাজতে পাঠানো হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ