নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, আগাম শীতকালীন সবজির আবাদ ও বসতবাড়িতে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষ স¤প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, সহকারী প্রোগ্রামার(আইসিটি) সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।