এমএকে. জিলানী(নাচোল):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাচোলের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত এই উপজেলা নির্বাহী অফিসার।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম