এমএকে. জিলানী(নাচোল):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর দেওয়া এ্যান্ড্রয়েড মোবাইলে পরকিয়ার টানে মা-বাবাকে ফাঁকি দিয়ে গত ২১ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় ১৩বছরের কন্যা মুক্তারা খাতুন। পরদিন ২২ ডিসেম্বর থানায় নিখোঁজের জিডি করলেও পুলিশ সন্ধান দিতে বা উদ্ধার করতে পারেনি ওই কন্যাকে। নিখোঁজ মুক্তারা খাতুন ফতেপুর ইউপির দিয়াড় খোলসি গ্রামের মুকতার হোসেনের ১৩ বছরের কন্যা।
নিখোঁজ মুক্তারার বাবা মুকতার হোসেন জানান, মেয়ের নানার কথামতো মেয়ের মামাতো ভাই আকাশ এর সাথে ৪ মাস পূর্বে মৌলভী দিয়ে বিয়ে সম্পন্ন হয়। গত ২১ ডিসেম্বর দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে মা মুনুয়ারা বেগমের সাথে গ্রামের আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে নিখোঁজ হয় মুক্তারা খাতুন। নিখোঁজের ৬ দিন পার হলেও মেয়েকে উদ্ধারে কোন ততপরতা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে অপহৃতার স্বজনরা। তবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার এসআই জিয়াউর রহমান।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সারাদেশ